ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৬:২২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / ১০৩২ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

রংপুর প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল হোসেন (৫৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার পান্ডুল ইউনিয়নের খামার ঢেকিয়ারাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন ওই এলাকার বাবুল উদ্দিনের ছেলে।ঙ

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগে চার্জে থাকা অটোরিকশার সংযোগ খুলতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আবুল হোসেন। এ সময় পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

আপডেট সময় : ০৬:২২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬