ঢাকা ০৩:২২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Logo ইরানে রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত-চুপসে গেছে রাশিয়া Logo ধেঁয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র-ইসরায়েল Logo যুক্তরাষ্ট্রের ৬টি পারমাণবিক বোমা নিখোঁজ Logo মাদারীপুরে হত্যাকান্ডে রণক্ষেত্র: হাতবোমা বিস্ফোরণ, বাড়ি ঘরে আগুন ও লুটপাট Logo ইরান থেকে সরে আসার পরামর্শ ট্রাম্পের উপদেষ্টাদের

গণধর্ষণের ঘটনায় দলীয় পরিচয় না দেখে গ্রেপ্তারের নির্দেশ পররাষ্ট্রমন্ত্রীর

News Editor
  • আপডেট সময় : ১০:৪৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
  • / ১১১৫ বার পড়া হয়েছে

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশ ও র‌্যাবকে নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার জন্য শনিবার (২৬ সেপ্টেম্বর) সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া ও র‌্যাব-৯ এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল এসব তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ধর্ষক যে দলের হোক, শাস্তি অবশ্যই পেতে হবে। একজন গৃহবধূকে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের ছাত্রাবাসে গণধর্ষণ করে তারা কলেজকে কলুষিত করেছে। তাদের কোনো ছাড় নেই।’

আর পড়ুন :খালেদার উন্নত চিকিৎসার জন্য সরকার চাইলে আবেদনও করা হবে: মাহবুবউদ্দিন খোকন

ইতিহাসে আমি প্রথম যেখানে সবাই ধর্ষিতার ছবি দেখতে চাচ্ছে

প্রসঙ্গত, শুক্রবার বিকেলে স্বামীর সঙ্গে এমসি কলেজে বেড়াতে যান ওই গৃহবধূ। সন্ধ্যায় তাদের কলেজ থেকে ছাত্রাবাসে ধরে নিয়ে যায় ছাত্রলীগের ৬-৭ জন নেতা-কর্মী। স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ করা হয়। খবর পেয়ে রাতে ছাত্রাবাস থেকে ওই দম্পতিকে উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় শনিবার সকালে ছয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত দু-তিনজনের বিরুদ্ধে শাহপরান থানায় মামলা করেন ওই গৃহবধূর স্বামী।

গণধর্ষণের ঘটনায় দলীয় পরিচয় না দেখে গ্রেপ্তারের নির্দেশ পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় : ১০:৪৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০