গুইমারায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক
- আপডেট সময় : ১০:৫৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১০০২ বার পড়া হয়েছে
গুইমারায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে খিল্যু মারমা (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক খিল্যু মারমা উপজেলার ছনখলা এলাকার কংজু মারমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ওই শিশুকে একা পেয়ে ধর্ষণের অভিযোগ ওঠে খিল্যু মারমার বিরুদ্ধে। পরে শিশুটিকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মানিকছড়ি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে সিন্ধুকছড়ি জোন ও গুইমারা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত যুবককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী অভিযুক্তকে আটক করার বিষয়টি নিশ্চিত করে বলেন, খিল্যু মারমা নামের এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আস্থা/এমএইচ


















