খাগড়াছড়িতে সড়ক দূর্ঘটনায় চালক নিহত
- আপডেট সময় : ১০:৫৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১০০২ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে সড়ক দূর্ঘটনায় চালক নিহত
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় মালবাহী একটি জীপ নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছেন। রোববার ২৭ সেপ্টেম্বর) সকালে আলুটিলা-সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চন্দন দত্ত খাগড়াছড়ি পৌরসভার শহীদ কাদের সড়কের বসুন্ধরা এলাকার অমূল্য দত্তের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে খাগড়াছড়ি জেলা শহর থেকে মালামাল বোঝাই করে মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলার উদ্দেশে যাচ্ছিল জীপটি। পথে আলুটিলা সংলগ্ন সাপমারা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক চন্দন দত্তের মৃত্যু হয়।
নিহতের পারিবারিক সূত্র জানায়, চন্দন দত্ত আবুল খায়ের কোম্পানির স্থানীয় ডিলার এসএস ট্রেডার্সের স্বত্বাধিকারী শিব শংকর দেবের মালিকানাধীন গাড়িটি চালাতেন। মালামাল পরিবহনের সময় তিনি দুর্ঘটনার শিকার হন।
মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, দুর্ঘটনায় জীপটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘ প্রচেষ্টার পর গভীর খাদ থেকে চালকের মরদেহ উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল মুন্না বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের করা হয়েছে।
আস্থা/এমএইচ


















