ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

চাচা-ভাতিজাকে গুলি করে হত্যা: ৩ জনের ফাঁসি, দু’জনের যাবজ্জীবন

Astha DESK
  • আপডেট সময় : ০২:৫২:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
  • / ১১২৮ বার পড়া হয়েছে

চাচা-ভাতিজাকে গুলি করে হত্যা: ৩ জনের ফাঁসি, দু’জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টারঃ

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় চাচা রওশন আলী মিয়া ও ভাতিজা মিরাজুল ইসলাম তুহিনকে গুলি করে হত্যা মামলায় তিনজনের ফাঁসি ও দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার (২০ আগষ্ট) এ রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জেসমিন আরা বেগম।

ঘটনার বিবরণে জানাযায়, নগরকান্দার কাইচাইল ইউনিয়নের হানিফ মিয়া হৃদয়ের সঙ্গে রওশন মিয়ার বিরোধ ছিল। এরই জেরে ২০১৯ সালের ১০ আগস্ট বিকেলে মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফেরার পথে হানিফ মিয়ার নেতৃত্বে রওশন আলী মিয়া ও মিরাজুল ইসলাম তুহিনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

পরদিন ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৮-১০ জনকে আসামি করে মামলা করেন রওশন আলীর ভাই রায়হান উদ্দিন মিয়া। মামলাটি তদন্ত করে পিবিআই’র (ফরিদপুর) সাব-ইন্সপেক্টর আব্দুল মজিদ ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার বিচার চলাকালে ৩৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রোববার এ রায় দেন আদালত।

গত ৩ আগস্ট রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের তারিখ ঠিক করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান খান।

আসামিরা হলো, রেজাউল মাতুব্বর, কাইয়ুম মিয়া, রিকুল ইসলাম ওরফে রবিন শিকদার, দুলাল মিয়া, হাবিবুর রহমান ওরফে হাবিব মিয়া, পারভেজ মিয়া, হাফিজুর রহমান ওরফে তুষার মিয়া, তুহিন মিয়া, শহিদুল ইসলাম ওরফে শহিদ মিয়া।
আউয়াল মোল্লা, পাচু মিয়া, কে এম রাজু ওরফে কোরবান মিয়া, রবিউল ইসলাম ওরফে মশিউর মিয়া, হানিফ ওরফে হৃদয়, এনামুল হাসান মিয়া। এরমধ্যে আউয়াল জামিনে, পাচু, রাজু ও রবিউল কারাগারে এবং শেষের ১১ জন পলাতক আছেন। মামলার বিচার চলাকালে মারা গেছেন আসাদুজ্জামান সিকদার।

ট্যাগস :

চাচা-ভাতিজাকে গুলি করে হত্যা: ৩ জনের ফাঁসি, দু’জনের যাবজ্জীবন

আপডেট সময় : ০২:৫২:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩