ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo হরমুজ খুললেও জাহাজ চলবে নতুন পথে Logo আগামী দিনে যে কোনো নির্বাচন হবে সুষ্ঠু: স্পিকার Logo মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা

চুয়াডাঙ্গায় স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা অস্ত্রসহ স্বামী গ্রেফতার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:৩৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
  • / ১০৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে স্বামী। রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় স্ত্রী দোলন অধিকারীকে (২৫) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার কালিভাারদহ গ্রামের হিন্দুপাড়ায়  সকালে এ ঘটনা ঘটে। ঘটনার কয়েক ঘণ্টার মাথায় পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহ থেকে ধারালো অস্ত্রসহ স্বামী জসিম অধিকারীকে গ্রেফতার করেছে পুলিশ। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আহত দোলনের শয্যাপাশে থাকা প্রতিবেশিরা বলেন, জসিম অধিকারী পেশায় একজন নরসুন্দর (নাপিত)। দীর্ঘদিন ধরে পারিবারিক খুঁটিনাটি বিষয় নিয়ে স্বামী জসিম মারধর করত স্ত্রী দোলনকে।  সকাল সাড়ে ৮টার দিকে ঘরে আটকে রেখে দোলনের গলায় ছুরি দিয়ে পোঁচাতে থাকে স্বামী জসিম। এ সময় দোলনের চিৎকার প্রতিবেশিরা ছুটে এলে জসিম অধিকারী পালিয়ে যায়। রক্তাক্ত জখম ও গুরুতর অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয় দোলন অধিকারীকে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, ‘দোলনের অবস্থা আশঙ্কাজনক। তার গলার কয়েকটি শিরা কেটে গেছে। গলায় অসংখ্য সেলাই দেয়া হয়েছে। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো লাগতে পারে।’ চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান বলেন, ঘটনার কয়েক ঘণ্টার মাথায় দুপুরে ঝিনাইদহ জেলার মহাম্মদপুর গ্রাম থেকে অভিযুক্ত জসিমকে ধারালো চাকুসহ গ্রেফতার করা হয়েছে। জসিমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :

চুয়াডাঙ্গায় স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা অস্ত্রসহ স্বামী গ্রেফতার

আপডেট সময় : ০৫:৩৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১