ঢাকা ১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

জয়পুরহাটে আলম খাঁ হত্যা মামলায় এক জনের ফাঁসি

Astha DESK
  • আপডেট সময় : ১০:৫৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
  • / ১১২৭ বার পড়া হয়েছে

জয়পুরহাটে আলম খাঁ হত্যা মামলায় এক জনের ফাঁসি

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে আলম খাঁ হত্যা মামলায় শাহিন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ড পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।

এছাড়া মামলাটি আপোষের নামে টাকা নেওয়ার দায়ে মামলার বাদি আনজুয়ারাকে ৫ বছর কারাদণ্ড দেন আদালত। আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত শাহিন জেলার ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের মৃত মনির উদ্দীনের ছেলে। আর আনজুয়ারা একই গ্রামের আলম খাঁর স্ত্রী।

মামলার বিবরণে জানা গেছে, ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের আলম খাঁর কাছ থেকে ৭ হাজার টাকা ধার নেন শাহিন। সেই টাকা ফেরত দেওয়ার জন্য ২০০৬ সালের ২০ মে রাতে আলমকে বাড়ি থেকে ডেকে শাহিন তার বাড়িতে নিয়ে যায়।

সেখানে তাকে শ্বাসরোধ করে বাড়ির পাশে ফেলে রাখে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় ক্ষেতলাল থানায় ৬ জনকে আসামীকে করে একটি হত্যা মামলা দায়ের করলে শাহিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

এছাড়া অভিযোগ প্রমানিত না হওয়ায় অন্য আসামিদের মামলা থেকে খালাশ দেওয়া হয়।

ট্যাগস :

জয়পুরহাটে আলম খাঁ হত্যা মামলায় এক জনের ফাঁসি

আপডেট সময় : ১০:৫৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩