যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান
- আপডেট সময় : ১০:১৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ১০১৭ বার পড়া হয়েছে
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান
আন্তর্জাতিক ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের ওপর নিজেদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ইরান।
আজ রোববার (১০ মে) মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে এই জবাব হস্তান্তর করা হয়েছে। সূত্র-ইরানী সংবাদ সংস্থা ইরনা।
ইরনা তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান আজ পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে মার্কিন প্রস্তাবের বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে। পরিকল্পনা অনুযায়ী, আলোচনার এই পর্যায়ে মূল লক্ষ্য হবে আঞ্চলিক যুদ্ধ পুরোপুরি বন্ধ করা।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকে পুরো অঞ্চলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিক্রিয়ায় ইরান ইসরাইল এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর পাল্টা হামলা চালায় এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।
পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। যদিও ইসলামাবাদে অনুষ্ঠিত প্রাথমিক আলোচনাগুলো কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দিষ্ট সময়সীমা ছাড়াই সেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে দেন। মূলত একটি স্থায়ী সমাধানের পথ তৈরি করতেই কূটনীতির এই নতুন ধারা শুরু হয়েছে, যার অংশ হিসেবে আজ ইরান তাদের জবাব পাঠাল। (সূত্র: আনাদোলু এজেন্সি)।
দৈনিক আস্থা/এমএইচ






















