ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে আকাশসীমায় বিধিনিষেধ জারি ভারতের, ক্ষেপণাস্ত্র পরীক্ষার জল্পনা

Astha DESK
  • আপডেট সময় : ১০:০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / ১০২৪ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরে আকাশসীমায় বিধিনিষেধ জারি ভারতের, ক্ষেপণাস্ত্র পরীক্ষার জল্পনা

স্টাফ রিপোর্টারঃ

বঙ্গোপসাগরের ওপরের আকাশসীমায় ৬-৯ মে পর্যন্ত বিধিনিষেধ জারি করেছে ভারত। এ নিয়ে দেশটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জল্পনা তৈরি হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, জারি করা নোটিস টু এয়ারম্যানস (নোটাম) অনুযায়ী, ওডিশা উপকূলের কাছে অবস্থিত আবদুল কালাম দ্বীপ থেকে প্রায় ৩ হাজার ৫শ ৬০ কিলোমিটার দীর্ঘ একটি করিডরে এই বিধিনিষেধ কার্যকর থাকবে। দ্বীপটি ভারতের কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিচিত উৎক্ষেপণ কেন্দ্র।

এই পদক্ষেপের সময় নিয়েও আলোচনা তৈরি হয়েছে। কারণ, এর কয়েক দিন আগেই ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) চেয়ারম্যান সমীর ভি কামাথ জানিয়েছিলেন, ১০ হাজার কিলোমিটারের বেশি পাল্লার ভারতের প্রথম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-৬’ পরীক্ষার জন্য সংস্থাটি প্রস্তুত এবং এখন শুধু সরকারের অনুমোদনের অপেক্ষা করছে।

তবে ভারত সরকার বা ডিআরডিও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দেয়নি।

অপর দিকে আজ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে উল্কার আলো কিছু একটা ছুটে যাওয়া দৃশ্য/ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

বঙ্গোপসাগরে আকাশসীমায় বিধিনিষেধ জারি ভারতের, ক্ষেপণাস্ত্র পরীক্ষার জল্পনা

আপডেট সময় : ১০:০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬