ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

ঝিনাইদহে করোনার প্রথম টিকা নিলেন ২ আসনের এমপি

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:৪৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১৩৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

ঝিনাইদহে করোনার টিকা দেয়া শুরু হয়েছে। জেলার তিন এমপি নিজ নিজ এলাকায় করোনার প্রথম টিকা নিয়েছেন। রোববার সকালে সদর হাসপাতালের সম্প্রসারিত নতুন ভবনে ঝিনাইদহ- ২ আসনের এমপি তাহজীব আলম সিদ্দিকীকে টিকা নিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন।

এদিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝিনাইদহ- ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার করোনার প্রথম টিকা নিয়েছেন। একই সময় ঝিনাইদহ- ৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল প্রথম টিকা নিয়ে মহেশপুর উপজেলার টিকা প্রদান উদ্বোধন করেন।

শৈলকুপায় উপজেলা প্রথম টিকা নিয়েছেন ডাক্তার শাহনাজ ইবনে কাশেম। এরপরই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের করোনার টিকা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. সেলিনা বেগমসহ স্বাস্থবিভাগের কর্মকর্তারা।

তাহজীব আলম সিদ্দিকী এমপি জানান, খুবই ভালো লাগছে। কোন সমস্যা অনুভব করছি না। অন্যান্য যে টিকা নিয়েছি তাতে কিছুটা সমস্যা দেখা দিলেও এই টিকাই কোনো সমস্যাই দেখা যায়নি।

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার বলেন, আলহামদুলিল্লাহ, ভালো আছি। টিকা নেয়ার পর কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। করোনা নিয়ে মানুষের মধ্যে যে বিভ্রান্তি ছিল তা কেটে গেছে।

টিকা নেয়ার পর ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু জানান, এই টিকাকে কেন্দ্র করে অনেকেই অনেক গুজব রটানোর চেষ্টা করেছেন। গুজবে কান না দিয়ে টিকা গ্রহন করার আহবান জানান।

ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন জানান, এ টিকাটি আমি নিজে নিয়েছি এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পায়নি। এটি সম্পূর্ণই নিরাপদ। জেলার ৬ উপজেলায় ২৬ কেন্দ্রে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।

ট্যাগস :

ঝিনাইদহে করোনার প্রথম টিকা নিলেন ২ আসনের এমপি

আপডেট সময় : ০৯:৪৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১