ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় পাকিস্তান দিবস উদযাপন

Astha DESK
  • আপডেট সময় : ১১:৪২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • / ১১০৩ বার পড়া হয়েছে

ঢাকায় পাকিস্তান দিবস উদযাপন

আতিক পাটোয়ারীঃ

রাজধানী ঢাকায় পাকিস্তানের জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশনে আনুষ্ঠানিকভাবে পাকিস্থানের জাতীয় পতাকা উত্তোলন করেন।

আজ সোমবার (২৩ মার্চ) পাকিস্তানি সম্প্রদায়ের সদস্য, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয়দের উপস্থিতিতে হাই কমিশনার ইমরান হায়দার পতাকা উত্তোলন করেন।

এসময় পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ এবং উপ-প্রধানমন্ত্রী/পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দারের বার্তা পাঠ করে শোনানো হয়।

যেখানে দিনটির তাৎপর্য তুলে ধরা হয় এবং অগ্রগতি ও ঐক্যের প্রতি পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। তারা ফিলিস্তিনের জনগণের প্রতিও সংহতি প্রকাশ করেন এবং “অপারেশন গজব-লিল-হক’’ সন্ত্রাসবাদ এবং বিনা উস্কানিতে আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় সংকল্পের প্রতীক বলে উল্লেখ করেন।

পাকিস্থানের প্রতিষ্টাতা কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহর স্বপ্ন অনুযায়ী একটি শক্তিশালী ও সমৃদ্ধ পাকিস্তান গড়ার জন্য সম্মিলিত সংকল্প নবায়নের ওপর জোর দিয়ে, পাকিস্তান সৃষ্টির জন্য প্রতিষ্ঠাতাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ঢাকায় পাকিস্তান দিবস উদযাপন

আপডেট সময় : ১১:৪২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬