ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

নওগাঁয় দীঘিতে গোসল করতে নেমে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

News Editor
  • আপডেট সময় : ০৩:৪২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১৩৯ বার পড়া হয়েছে

নওগাঁয় দীঘিতে গোসল করতে নেমে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় দীঘিতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় ওই এলাকায় চলছে শোকের মাতম। শিশু দুটির নাম মো. মাহফুজার রহমান শয়ন (৮) ও মো. আলিফ শেখ (৯)। তাঁরা সম্পর্কে খালাতো ভাই।

বৃহস্পতিবার ৪ ফেব্রুয়ারী দুপুরে ওই উপজেলার আগ্রাদ্বিগুণ ইউনিয়নের ডারকা নামক দীঘিতে এই ঘটনা ঘটে। নিহত শয়ন ডারকা দীঘি এলাকার মো. আরিফ হোসেনের ছেলে আর আলিফ পত্নীতলা উপজেলার গগণপুর এলাকার মো. সাইফুল্লা শেখের ছেলে। স্থানীয়রা জানান, আলিফ মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। আজ দুপুরে পরিবারের সদস্যদের চোখ আড়াল করে শিশু মাহফুজার ও আলিফসহ কয়েকজন বাড়ির পাশে ডারকা দীঘিতে গোসল করতে যায়।

গোসলের মাঝে দীঘিতে রাখা মাছের খাবার দেওয়ার জন্য রাখা একটি ড্রামে করে তাঁরা দীঘির মাঝখানে যায়। এমন সময় ড্রামটি পানি দিয়ে পূর্ণ হলে সবাই পানিতে লাফ দেয়। পরে ওই দুইজন পানিতে তলিয়ে যায়। তাঁদের দুজনকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তারা মারা যান। ধামইরহাট থানার ওসি মো.আব্দুল মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের খবরে পুলিশ ওই এলাকা পরিদর্শন করেছে। এ বিষয়ে ধামইরহাট ও পত্নীতলা থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

নওগাঁয় দীঘিতে গোসল করতে নেমে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট সময় : ০৩:৪২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১