শিরোনাম:
নিখোঁজের ৩দিন পর বিএনপি নেতার মরদেহ উদ্ধার
Astha DESK
- আপডেট সময় : ০৪:৪৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ১০৪৬ বার পড়া হয়েছে
নিখোঁজের ৩দিন পর বিএনপি নেতার মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ
অবশেষে তিনদিন পর রাঙ্গামাটি জেলার কাপ্তাই লেকের গর্জনিয়া টিলা এলাকা থেকে ভাসমান কাপ্তাই ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মাসুদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, পুলিশ ও নৌ-বাহিনীর ডুবুরী দল।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৮ জুলাই) বিলাইছড়ি থেকে কাপ্তাই ফেরার পথে কাপ্তাই হ্রদের গর্জনটিলা এলাকায় তার নিখোঁজের ঘটনা ঘটে। পরবর্তিতে তার সন্ধান না মিললেও মালামাল বোঝাই করা অবস্থায় কাপ্তাই হ্রদে তার নৌকাটি পাওয়া যায়।
নিখোঁজ এ বিএনপির নেতার নাম মোঃ মাসুদ (৫০)। তিনি কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ওয়ার্ড শাখা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন।




















