ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বিক্ষোভের ডাক দিল ১১ দলীয় জোট Logo চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নবনির্বাচিত এমপি Logo গনদাবীতে পরিণত হচ্ছে ওয়াদুদ ভুইয়াকে মন্ত্রী করার দাবী Logo এআই ইম্প্যাক্ট সামিটের জন্য শপথে আসছেন না নরেন্দ্র মোদি Logo চট্টগ্রামে এক গ্রাম থেকেই ৩ এমপি নির্বাচিত Logo পাবনায় চেক জালিয়াতির ওয়ারেন্টভুক্ত এনসিপির কেন্দ্রীয় নেতা আটক Logo হাতিয়ায় ধর্ষণের ঘটনা ঘটেনি-প্রশাসন Logo চরফ্যাশনে সন্তানদের জিম্মি করে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, টাকা ও স্বর্ণালংকার লুট Logo মন্ত্রিপরিষদ সচিব রশীদের চুক্তির বাতিল, অতিরিক্ত দায়িত্ব পালন করবেন: সিরাজ Logo দেশ ছেড়েছেন নেদারল্যান্ডের নাগরিক বিশেষ সহকারী ফয়েজ

প্যারিসে ছুরিকাঘাতে শিক্ষক নিহত, পুলিশের গুলিতে নিহত হামলাকারী

News Editor
  • আপডেট সময় : ০৯:১৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
  • / ১১০৪ বার পড়া হয়েছে

ফ্রান্সের রাজধানী প্যারিসে হামলাকারীর ছুরিকাঘাতে এক শিক্ষক নিহত হয়েছেন। আর পুলিশের গুলিতে নিহত হয়েছেন হামলাকারীও। শুক্রবার প্যারিসের কনফ্লানস সানতে নোরিনে ছুরি দিয়ে ওই শিক্ষকে গলা কেটে হত্যা করে ওই হামলাকারী। ঘটনাস্থলের কাছেই হামলাকারীকে ছুরি হাতে দেখে গুলি চালায় পুলিশ। এতে  হামলাকারীর মৃত্যু হয় ।

এদিকে ছুরি দিয়ে আঘাত করার সময় হামলাকারী ‘আল্লাহু আকবর ‘ বলে চিৎকার দেয় বলে পুলিশকে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। পুলিশ জানিয়েছে, ছুরি হামলায় নিহত শিক্ষক শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নবী মুহম্মদের ব্যঙ্গচিত্র দেখিয়েছিলেন।  এরই জেরে হামলা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ব্রিটেনে কালো মানুষের মৃত্যুর হার দ্বিগুণ!

এক পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, হামলাকারী হাতে একটি ছুরি এনং এয়ারসফট গান ছিল। যেখানে ওই শিক্ষককে খুন করা হয়েছে, তার ৬০০ মিটার দূরেই সন্দেহভাজন ওই হত্যাকারী পুলিশের গুলিতে নিহত হয়।

জানা গেছে, ইতিহাসের ওই শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত একটি উন্মুক্ত আলোচনায়, মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তি করেছিলেন।

তবে তাকে হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি ফরাসি কর্তৃপক্ষ। ঘটনার কারণ অনুসন্ধানে এরইমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্যারিসে ছুরিকাঘাতে শিক্ষক নিহত, পুলিশের গুলিতে নিহত হামলাকারী

আপডেট সময় : ০৯:১৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০