যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে: বন্ধ থাকবে হরমুজ প্রণালি-আইআরজিসি
- আপডেট সময় : ০২:০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ১১০৬ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে: বন্ধ থাকবে হরমুজ প্রণালি-আইআরজিসি
আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্র যুদ্ধ বিরতির শর্ত ভঙ্গ করায় হরমুজ প্রণালি বন্ধ রাখা হবে বলে জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)
আইআরজিসির দাবি, কিছু জাহাজ চলাচল করলেও যুক্তরাষ্ট্র এখনো ইরানি নৌযান ও বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেয়নি। এ কারণে প্রণালির দিকে আসা যেকোনো জাহাজকে শত্রুপক্ষের সহযোগী হিসেবে গণ্য করা হবে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ করে তারা যুক্তরাষ্ট্রকে চাপ দিতে পারবে না। তিনি আরও বলেন, ইরানের সঙ্গে সব ধরনের সমঝোতা পুরোপুরি সম্পন্ন না হওয়া পর্যন্ত নৌ অবরোধ চালু থাকবে।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, লেবাননের যুদ্ধবিরতির প্রেক্ষাপটে এবং পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে।
এদিকে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবগুলো পর্যালোচনা করছে। (সূত্র: আল-জাজিরা)।
দৈনিক আস্থা/এমএইচ

























