যুদ্ধের নতুন প্রস্ততি সম্পন্ন করলো ইরান
- আপডেট সময় : ১০:৪০:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ১০৪১ বার পড়া হয়েছে
যুদ্ধের নতুন প্রস্ততি সম্পন্ন করলো ইরান
আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো কৌশলগত ভুল বা আগ্রাসন মোকাবিলায় ইরানের ইরানের প্রতিরক্ষা ও আক্রমণাত্মক প্রস্তুতি, কৌশলগত পরিকল্পনা এবং প্রয়োজনীয় অস্ত্র ও সামরিক সরঞ্জামের দিক থেকে সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে, সব যোদ্ধা মনোবল রয়েছে চাঙ্গা।
আজ রোববার (১০ মে) ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলি আবদুল্লাহি আয়াতুল্লাহ খামেনির সঙ্গে বৈঠক কালে একথা বলেন।
এক বিবৃতিতে বলা হয়, দেশটির সেনাবাহিনী, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী, আইনশৃঙ্খলা ও সীমান্তরক্ষী বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং বাসিজ বাহিনীর প্রস্তুতি সম্পর্কে প্রতিবেদন তুলে ধরেন।
একইসঙ্গে তিনি সর্বোচ্চ নেতাকে আশ্বস্ত করেন, তার নির্দেশের প্রতি পূর্ণ আনুগত্য বজায় রেখে সশস্ত্র বাহিনী ইসলামি বিপ্লবের আদর্শ, প্রিয় মাতৃভূমি ইরান, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং সাহসী ইরানি জনগণকে শেষ নিঃশ্বাস পর্যন্ত রক্ষা করবে।
বৈঠকে মোজতবা খামেনি দেশটির সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চল্লিশ দিনের যুদ্ধের পর শত্রু মোকাবিলায় আরও দৃঢ় অবস্থান নেওয়ার নির্দেশনা দেন।
উল্লেখ্য, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় তার মৃত্যুর পর থেকে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কোনো অডিও বা ভিডিও প্রকাশ করা হয়নি। (সূত্র: প্রেস টিভি)।
দৈনিক আস্থা/এমএইচ






















