ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

রওশনের চেয়ারম্যান হওয়ার খবর ভুয়া, কো-চেয়ারম্যান- বাবলা

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৩৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
  • / ১০৮৬ বার পড়া হয়েছে

রওশনের চেয়ারম্যান হওয়ার খবর ভুয়া, কো-চেয়ারম্যান- বাবলা

আস্থা ডেস্কঃ

গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে অব্যাহতি দিয়ে রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান করা হয়নি বলে দাবি করেছেন দলটির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে, জিএম কাদেরকে অব্যাহতি দিয়ে রওশন এরশাদকে চেয়ারম্যান করা হয়েছে। এটা উদ্ভট, মিথ্যা এবং বানোয়াট।

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাবলা আরও বলেন, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়ে কিছুই জানেন না তিনি। তাদের নাম প্রস্তাবকারী হিসেবে ব্যবহার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বিবৃতিতে তিনি বলেন, ‘জি এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে বহাল আছেন। আমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। এই বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য জাতীয় পার্টির সব স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের কথা জানান রওশন এরশাদ। গণমাধ্যমে পাঠানো তার সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমি বেগম রওশন এরশাদ, এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো–চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে পার্টির সিনিয়র নেতাদের পরামর্শে ও সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।

বিজ্ঞপ্তিতে তিনি দলের প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে সই করেছেন। এদিকে জি এম কাদের বর্তমানে ভারত সফরে রয়েছেন। বুধবার (২৩ আগস্ট) তার দেশে ফেরার কথা রয়েছে।

ট্যাগস :

রওশনের চেয়ারম্যান হওয়ার খবর ভুয়া, কো-চেয়ারম্যান- বাবলা

আপডেট সময় : ০৭:৩৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩