ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট, আলোচনায় বসতে রাজি সরকার

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৫৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / ১০০৮ বার পড়া হয়েছে

রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট, আলোচনায় বসতে রাজি সরকার

আন্তর্জাতিক ডেস্কঃ

মেডিকেলে ভর্তি পরীক্ষা ‘নিট’-এ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে
” মার্চ টু পার্লামেন্ট’’ কর্মসূচীর ডাক দেয় ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

এই কর্মসূচীকে সফল করতে আজ সোমবার (২০ জুলাই) নিষেধাজ্ঞা ও নিরাপত্তা ব্যারিকেড অতিক্রম করে হাজারো শিক্ষার্থী ও তরুণ বিক্ষোভে অংশ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। ফলে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

সকাল থেকেই সেন্ট্রাল দিল্লির প্রধান বিক্ষোভস্থল যন্তর মন্তরে জড়ো হতে থাকেন হাজার হাজার তরুণ আন্দোলনকারী। এ সময় মিছিল নিয়ে তারা পার্লামেন্টের দিকে যেতে চাইলে একাধিক স্থানে বসানো নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করে। এসময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হলে বেশ কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ সদস্য আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্য দিল্লির বেশকিছু এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

এর আগে রোববারই (১৯ জুলাই) দিল্লি পুলিশ এই পদযাত্রার অনুমতি বাতিল করে ও পুরো এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির যে কোনো ধরনের জমায়েতের ওপর ১৪৪ ধারা জারি করে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দিল্লি পুলিশের পক্ষ থেকে এক বার্তায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, অনুমোদিত যন্তর মন্তর এলাকা ছাড়া কোথাও মিছিল, শোভাযাত্রা বা বিক্ষোভ সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো ব্যক্তি এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দিল্লি পুলিশ দেশের সব নাগরিককে আইন মেনে চলতে ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার আহ্বান জানায়।

সিজেপি-র তরফে কেন্দ্রের কাছে মূলত তিনটি দাবি জানানো হয়েছে। সেগুলি হল, সোনম ওয়াংচুককে দ্রুত হাসপাতাল থেকে মুক্তি দিতে হবে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে এবং যে নিট পরীক্ষার্থীরা আত্মহত্যা করেছে, তাঁদের এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট, আলোচনায় বসতে রাজি সরকার

আপডেট সময় : ০৫:৫৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬