ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা Logo ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আলোচনায় ৪ প্রার্থী Logo পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করলো ভারত Logo খাগড়াছড়িতে রাতের আধাঁরে ভূমি ও সমাজসেবা কার্যালয়ে আগুন Logo এনসিপি নেত্রীর বাড়িতে আগুনের ঘটনায় পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি Logo প্রমাণ না পাওয়ায় জুলাই মামলা থেকে অব্যাহতি পেলো সব আসামি Logo গুইমারায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ১১ জন আটক Logo পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে ৫ বছরে ৩১৬ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পানছড়িতে এম এন লারমা’র ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির প্রতিবাদ মিছিল

রিফাত হত্যা: অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় তারিখ ঘোষণা

News Editor
  • আপডেট সময় : ০৩:৪৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
  • / ১১৮৯ বার পড়া হয়েছে

বরগুনায় বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ কিশোর আসামির রায়ের তারিখ ঘোষণা করেছেন শিশু আদালত। বুধবার দুপুর সাড়ে ১২টায় শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান আগামী ২৭ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করেছেন। এ সময় কিশোর আসামিরা আদালতে উপস্থিত ছিল।

জানা যায়, রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে ৭৪ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর সব আসামির পক্ষে-বিপক্ষে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বুধবার আদালতে রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিখণ্ডন শেষে করেন। এর পরে আদালতের বিচারক রায়ের দিন ধার্য করেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান যুগান্তরকে বলেন, পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী বুধবার এই মামলার যুক্তিতর্কের অবশিষ্ট অংশ আদালতে উপস্থাপন করা হয়। এর পর যুক্তিতর্ক শেষে আগামী ২৭ অক্টোবর আলোচিত হত্যা মামলার রায়ের দিন ধার্য করেন আদালত।

এদিকে মামলার ধার্য তারিখ থাকায় সকাল ৯টার দিকে আদালতে হাজির হয় এ মামলায় জামিনে থাকা ৮ অপ্রাপ্তবয়স্ক আসামি। কড়া নিরাপত্তায় বরগুনা কারাগার থেকে ছয় আসামিকে আদালতে হাজির করা হয়।

সকাল থেকেই আদালত প্রাঙ্গণে নিরাপত্তাব্যবস্থা জোরদার ছিল। আদালতে আসা সব বিচারপ্রার্থীকে তল্লাশি করে ভেতরে ঢুকানো হয়।

রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি আরও বলেন, আমরা আদালতের কাছে সব আসামির বিরুদ্ধে তথ্যপ্রমাণ উপস্থাপন করতে সক্ষম হয়েছি। আশা করি আদালত এ মামলার সব আসামির সর্বোচ্চ শাস্তি প্রদান করবেন।

চলতি বছরের গত ১ জানুয়ারি নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান অভিযোগ গঠন করেন।

এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর নিহত রিফাত শরীফের স্ত্রী মিন্নিকে অভিযুক্ত করে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক ২৪ জনের নামে পৃথক দুটি অভিযোগপত্র আদালতে দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ূন কবির।

এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ ও অপ্রাপ্তবয়স্ক ১৪ জন। ৩০ সেপ্টেম্বর বরগুনার জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান মিন্নিসহ ৬ আসামিকে মৃত্যুদণ্ড ও ৪ আসামিকে খালাস প্রদান করেন।

রিফাত হত্যা: অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় তারিখ ঘোষণা

আপডেট সময় : ০৩:৪৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০