ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’-২০২৫ Logo সড়ক পাশে ফেলে যাওয়া দুই শিশুর বাবার বাড়ি খাগড়াছড়ি

লাঙ্গল নিয়ে পর্দার আড়ালে চলছে নতুন খেলা

Astha DESK
  • আপডেট সময় : ১২:৩৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ১০৭৮ বার পড়া হয়েছে

লাঙ্গল তুমি কার? পর্দার আড়ালে চলছে খেলা

স্টাফ রিপোর্টারঃ

প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে ১৯৮৬ সালের ১লা জানুয়ারি গঠন করা জাতীয় পার্টি (জাপা)। এরশাদ জীবিত থাকা অবস্থায় এই জাপা ৩ ভাগে বিভক্ত হয়।

সম্প্রতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আরেকটি জাতীয় পার্টি গঠিত হয়। বর্তমানে মূল দল হিসেবে পরিচিত অংশের নেতৃত্বে রয়েছেন এইচ এম এরশাদের ভাই জিএম কাদের। অন্য দু’টি অংশে রয়েছেন আনোয়ার হোসেন মঞ্জু ও ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

রওশন এরশাদ কার সঙ্গে রয়েছেন এটা এখনো স্পষ্ট নয়। পারিবারিক কলহে জিএম কাদেরের সঙ্গে রওশনের দূরত্ব বেড়ে গিয়েছিল অনেকখানি। যদিও জাতীয় পার্টির একটি ক্ষুদ্র অংশ রয়েছে রওশন এরশাদের নেতৃত্বে। এই অংশের সাধারণ সম্পাদক কাজী মামুনুর রশীদ বর্তমানে জেলখানায় রয়েছেন।

বর্তমানে বহুধারায় বিভক্ত জাতীয় পার্টির প্রতীক লাঙ্গল নিয়ে শুরু হয়েছে নতুন খেলা! যদিওবা প্রতীকটি জিএম কাদেরের দখলে রয়েছে। কিন্তু ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এখন লাঙ্গলে ভাগ বসাতে চান। লবিংও শুরু করছেন লাঙ্গলের জন্য।

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলছেন, তাদের সঙ্গেই রয়েছে মূল দলটি। আইনত জিএম কাদেরই এখন এই লাঙ্গল প্রতীকের মালিক। নির্বাচন কমিশন তাকেই স্বীকৃতি দিয়েছে। কিন্তু প্রভাবশালী মহলের আনুকূল্যে ব্যারিস্টার আনিস প্রতীকটি যাতে কাউকে না দেয়া হয়, সে তৎপরতা শুরু করেছে।

একাধিক সূত্র মতে, কোনো একটি মহলের আশ্বাস পেয়ে তিনি সমর্থকদের বলছেন, যদি তাকে লাঙ্গল না দেয়া হয় তাহলে কেউই পাবে না।

ট্যাগস :

লাঙ্গল নিয়ে পর্দার আড়ালে চলছে নতুন খেলা

আপডেট সময় : ১২:৩৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫