শিরোনাম:
লেবাননের হামলায় চার ইজরাঈলী সেনা নিহত
Astha DESK
- আপডেট সময় : ১০:০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / ১০৩৫ বার পড়া হয়েছে
লেবাননের হামলায় চার ইজরাঈলী সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্কঃ
লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের এক ব্যাটালিয়ন প্রধানসহ চার সেনা নিহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের কাফার তিবনিত এলাকায় হিজবুল্লাহর ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় ৪০১তম আর্মার্ড ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল দর গেডালিয়া বেন সিমহোনসহ চার সেনা নিহত হন। একই এলাকায় ড্রোন হামলায় আরও পাঁচ সেনা আহত হয়েছেন।
অন্যদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় দেশটিতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। পাল্টাপাল্টি হামলায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতে।
দৈনিক আস্থা/এমএইচ

























