শক্তি প্রয়োগ করে নৌ অবরোধ ভাঙ্গার প্রস্তুতি নিচ্ছে তেহরান
- আপডেট সময় : ০২:৪২:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ১০১০ বার পড়া হয়েছে
শক্তি প্রয়োগ করে নৌ অবরোধ ভাঙ্গার প্রস্তুতি নিচ্ছে তেহরান
আন্তর্জাতিক ডেস্কঃ
ইরানের নৌ পথে যুক্তরাষ্ট্রের করা আরোপিত অবরোধকে যুদ্ধ ঘোষণার সামিল। তাই এই অবরোধ শক্তি প্রয়োগ করে ভেঙ্গে ফেলার প্রস্তুতি নিচ্ছে তেহরান। আজ সোমবার (৪ মে ২০২৬) ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
এপ্রিলের মাঝামাঝি থেকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় নৌ অবরোধ কার্যকর করেছে। এর ফলে ইরানের তেল রপ্তানি ব্যাহত হয়েছে।
পেন্টাগনের মতে, অবরোধের কারণে ইরানের ক্ষতি হয়েছে প্রায় ৪.৮ বিলিয়ন ডলার। অনেক তেল ট্যাঙ্কারকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং স্ট্রেইট অব হরমুজ দিয়ে ইরানি জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে।
ইরানি সূত্র জানিয়েছে, আইআরজিসি নৌবাহিনী অপ্রত্যাশিত কৌশল (শক ট্যাকটিক্স), সাবমেরিন, মাইন এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে।
আইআরজিসি কর্মকর্তা বলেন, অবরোধ যদি অব্যাহত থাকে তাহলে আমরা যেকোনো মুহূর্তে, হয়তো আগামীকাল বা আগামী সপ্তাহে পাল্টা ব্যবস্থা নেব।” ইরান এটিকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে দেখছে এবং হরমুজ প্রণালী পুনরায় বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, অবরোধ শুধু ইরানি জাহাজের জন্য প্রযোজ্য এবং অন্যান্য দেশের বাণিজ্যিক জাহাজের স্বাধীন চলাচল অব্যাহত রাখা হয়েছে।
এই উত্তেজনা মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। আন্তর্জাতিক তেলের দাম ইতোমধ্যে বেড়েছে এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রভাব পড়ছে। ইরান বলছে, তারা দীর্ঘমেয়াদি প্রস্তুতি নিয়ে রেখেছে এবং অবরোধ সহ্য করবে না। (সূত্রঃ আইবিএন নিউজ)।
দৈনিক আস্থা/এমএইচ


















