ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দীঘিনালায় তলিয়ে গেলো বিদ্যুৎ উপকেন্দ্র, বিদ্যুৎ সরবরাহ বন্ধ Logo আইনজীবীদের মত সাংবাদিকদেরও নিবন্ধনে আনার প্রস্তাব সরকারের Logo চাঁদপুরে যুব মহিলালীগ নেত্রী আটক Logo শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী Logo কক্সবাজারে পাহাড়ের মাটিচাপা পড়ে ৪ মাদ্রাসার শিক্ষার্থী নিহত  Logo জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি আরিন খান Logo ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, দিনাজপুরে এনসিপির ৫ নেতা আটক Logo ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo বাংলাদেশ-ভিয়েতনাম সম্পর্ক আরও গভীর হবে Logo জাতিসংঘের বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান

সেপটিক ট্যাংকে যুবকের ৭ টুকরা লাশ, ইমাম আটক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৩৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
  • / ১০৯১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ রাজধানীর দক্ষিণখানের একটি মসজিদের সেপটিক ট্যাংক থেকে এক যুবকের খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম আজহারুল (৪০)। এ ঘটনায় মসজিদটির ইমাম আব্দুর রহমানকে (৬৫) আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) ভোর ৫টার দিকে দক্ষিণখানের সরদার বাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংকের ভেতর থেকে ওই যুবকের ৭ টুকরা লাশ উদ্ধার করা হয়।দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) হাসান আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

[irp]

আজহারুল পেশায় একজন গার্মেন্টস কর্মী। তিনি দক্ষিণখানের মধুবাগ এলাকার ইউসুফ গাজীর ৩৯ নম্বর বাসায় ভাড়া থাকতেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী থানায়।

পুলিশ জানায়, শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন আজহারুল। এ বিষয়ে একটি অভিযোগ পেয়ে তদন্তে নামে র‌্যাব। পরে মসজিদের ইমাম আব্দুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন আজহারুলের লাশ কেটে ৭ টুকরা করে সেপটিক ট্যাংকের মধ্যে রাখা হয়েছে।

দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর হক মিয়া জানান, এই হত্যাকাণ্ডে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

[irp]

ট্যাগস :

সেপটিক ট্যাংকে যুবকের ৭ টুকরা লাশ, ইমাম আটক

আপডেট সময় : ০১:৩৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১