ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo চাঁদা না দেওয়ায় বাড়ি নির্মাণে বাধা, ভূমি দখলচেষ্টা ও হত্যার হুমকির Logo ইকরা গার্মেন্টসের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo আবার মাইনাস তৎপরতায় ডিপ স্টেট: মাসুদ কামাল Logo বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি নিয়ে নতুন ষড়যন্ত্র Logo পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন Logo পানছড়িতে অবৈধ কাঠ আটক করেছে বিজিবি Logo পানছড়িতে সেনাবাহিনীর মতবিনিময়, উপহার ও চিকিৎসা সেবা প্রদান Logo কিশোরগঞ্জে রওজা মনি হত্যার বিচার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন Logo ধানের শীষ প্রতীকের পক্ষে রেজাউল করিম খান চুন্নুর সমর্থকদের গণমিছিল Logo পানছড়িতে শিক্ষার্থীর হাতে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের অনুদান তুলে দিলো স্বেচ্ছা সেবক দল

স্টারলিংককে হার মানাল চীন! ৫ গুণ বেশি গতির ইন্টারনেট উদ্ভাবন

Astha DESK
  • আপডেট সময় : ১০:২০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / ১৬৫৬ বার পড়া হয়েছে

স্টারলিংককে হার মানাল চীন! ৫ গুণ বেশি গতির ইন্টারনেট উদ্ভাবন

আন্তর্জাতিক ডেস্কঃ

উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেটে এক যুগান্তকারী সাফল্য অর্জন করলো চীন। দেশটির বিজ্ঞানীরা এমন একটি প্রযুক্তি সফলভাবে চালু করেছেন, যার মাধ্যমে মাত্র ২ ওয়াটের একটি লেজার ব্যবহার করে সেকেন্ডে ১ গিগাবিট (Gbps) গতির ইন্টারনেট সংযোগ প্রদান সম্ভব হচ্ছে। এই গতি এলন মাস্কের স্টারলিংক ইন্টারনেটের তুলনায় পাঁচ গুণ বেশি।

আজ বুধবার (১৮ জুন) পাকিস্তানি সংবাদমাধ্যম বিজনেস বাইট জানায়, চীনের এই নতুন স্যাটেলাইট প্রযুক্তি পৃথিবী থেকে প্রায় ৩৬ হাজার কিলোমিটার ওপরে জিওস্টেশনারি কক্ষপথে স্থাপিত একটি স্যাটেলাইট থেকে পরিচালিত হচ্ছে। এটি স্টারলিংকের স্যাটেলাইটগুলোর অবস্থানের তুলনায় প্রায় ৬০ গুণ উচ্চতায়।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাধারণত লেজার সিগন্যাল বায়ুমণ্ডলে প্রবাহিত হওয়ার সময় বিকৃত হয়ে পড়ে, যার ফলে দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগে সমস্যা হয়। এই চ্যালেঞ্জ মোকাবেলায় চীনা বিজ্ঞানীরা অভিনব এক প্রযুক্তি—Adaptive Optics Mode Division Receiver (AO-MDR)—উদ্ভাবন করেছেন।

এই প্রযুক্তিতে রয়েছে ৩৫৭টি মাইক্রো-মিরর যা বিকৃত লেজার রশ্মিকে সঠিকভাবে পুনর্গঠন করে। পাশাপাশি, এতে মাল্টি-প্লেন লাইট কনভার্টার এবং রিয়েল-টাইম পাথ-পিকিং অ্যালগরিদম ব্যবহারের মাধ্যমে ডেটা সিগন্যালের গতি ও নির্ভুলতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

এই উদ্ভাবনের নেতৃত্বে ছিলেন চীনের বিখ্যাত বিজ্ঞানী প্রফেসর উ জিয়ান এবং গবেষক ড. লিউ চাও। তাঁদের গবেষণা শুধু চীনের প্রযুক্তিগত সক্ষমতাই বাড়ায়নি, বরং বৈশ্বিক স্যাটেলাইট ইন্টারনেট প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে।

বিশ্লেষকদের মতে, এই সাফল্য ভবিষ্যতের ব্রডব্যান্ড কাঠামো, দূরবর্তী অঞ্চলের ইন্টারনেট সুবিধা এবং মহাকাশ থেকে নির্ভরযোগ্য তথ্য আদান-প্রদানে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।

ট্যাগস :

স্টারলিংককে হার মানাল চীন! ৫ গুণ বেশি গতির ইন্টারনেট উদ্ভাবন

আপডেট সময় : ১০:২০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫