ঢাকা ০১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ জলদস্যু পেলেন র‌্যাবের ঈদ উপহার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:৫৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
  • / ১০৬২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ খুলনার কয়রা উপজেলার আত্মসমর্পণকারী ১৮ জলদস্যুর মাঝে ঈদের উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রোববার (০৯ মে) দুপুরে কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে র‌্যাব মহাপরিচালকের পক্ষ থেকে র‌্যাব-৮ বরিশালের অ্যাডজুটেন্ট মো. রবিউল ইসলাম জলদস্যুদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেন।

র‌্যাব জানায়, আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী জলদস্যুদের বিরুদ্ধে দায়েরকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে।

[irp]

এছাড়াও র‌্যাব মহাপরিচালকের পক্ষ থেকে জলদস্যুদের পূর্ববর্তী দক্ষতা অনুযায়ী এবং ক্ষেত্র বিশেষ নতুন করে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত করে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন সময় আর্থিক সহায়তা প্রদানও অব্যাহত রাখা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাবের এসআই মো. জাকির হোসেন, এসআই তুষার কান্তি মাহাতো ও মো. জাকির হোসেন।

ট্যাগস :

১৮ জলদস্যু পেলেন র‌্যাবের ঈদ উপহার

আপডেট সময় : ০৮:৫৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১