ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

আশ্রয় চেয়ে হলেন নারীকে ধর্ষণের শিকার, পরিবহন শ্রমিক আটক

News Editor
  • আপডেট সময় : ১২:০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
  • / ১১১৪ বার পড়া হয়েছে

যশোরে বাসের মধ্যে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে যশোর শহরের মনিহার এলাকার কোল্ডস্টোরের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মনির হোসেন নামে এক পরিবহন শ্রমিককে আটক করা হয়েছে।

আটক মনির হোসেনের বাড়ি যশোর সদর উপজেলার রাজারহাট এলাকায়। ঘটনার শিকার নারীর বাড়ি মাগুরার শালিখা এলাকায়।

পুলিশ জানিয়েছে, ওই নারী মাঝে মধ্যে যশোর থেকে রাজশাহী যাতায়াত করেন। এজন্য রাজশাহীগামী এমকে পরিবহনের বাস কান্ডাক্টর মনির হোসেনের সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল।

বৃহস্পতিবার রাতে তিনি অন্য একটি পরিবহনে করে রাজশাহী থেকে যশোরে এসেছিলেন। ওই রাতে শালিখায় পৌঁছানো সম্ভব নয় বলে তিনি মনিরের সঙ্গে যোগাযোগ করে আশ্রয় চান।

বর্তমান সরকারের অধীনে মানুষের কোনো কিছুই নিরাপদ নয় : মান্না

মনির কৌশলে তাকে শহরের মনিহার এলাকার কোল্ডস্টোরের কাছে রাখা এমকে পরিবহনের বাসের মধ্যে নিয়ে যায়। এরপর বাসের মধ্যেই তাকে ধর্ষণ করে। পরে ওই নারী পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে মনিরকে আটক করে।

যশোরের অ্যাডিশনাল এসপি (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, রাজশাহী থেকে আসা নারীকে ধর্ষণের অভিযোগে বাস কন্ডাক্টর মনির হোসেনকে আটক করা হয়েছে।

ট্যাগস :

আশ্রয় চেয়ে হলেন নারীকে ধর্ষণের শিকার, পরিবহন শ্রমিক আটক

আপডেট সময় : ১২:০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০