ঢাকা ১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা Logo ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আলোচনায় ৪ প্রার্থী Logo পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করলো ভারত Logo খাগড়াছড়িতে রাতের আধাঁরে ভূমি ও সমাজসেবা কার্যালয়ে আগুন Logo এনসিপি নেত্রীর বাড়িতে আগুনের ঘটনায় পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি Logo প্রমাণ না পাওয়ায় জুলাই মামলা থেকে অব্যাহতি পেলো সব আসামি Logo গুইমারায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ১১ জন আটক Logo পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে ৫ বছরে ৩১৬ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পানছড়িতে এম এন লারমা’র ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির প্রতিবাদ মিছিল

ইসলামী দলগুলোর ঐক্য-থাকবে অভিন্ন প্রার্থী

Astha DESK
  • আপডেট সময় : ১১:০১:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / ১১৯৪ বার পড়া হয়েছে

ইসলামী দলগুলোর ঐক্য-থাকবে অভিন্ন প্রার্থী

স্টাফ রিপোর্টারঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা হিসাব-নিকাশ চলছে ইসলামি দলগুলোতে। তাদের মতে, নতুন বাংলাদেশে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। পুরোনো বিভেদ ভুলে সবাই অনেক কাছাকাছি হয়েছেন। নির্বাচনে ইসলামী শক্তির পক্ষে বিশেষ জনমত গড়ে তুলতে চান তারা। ভোট যাতে এক বাক্সে যায়, সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছে অধিকাংশ দল।

সূত্র জানায়, ত্রয়োদশ নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষ থেকে অভিন্ন তথা একক প্রার্থী দেওয়ার পক্ষে প্রাথমিকভাবে একমত হয়েছে জামায়াতে ইসলামী, চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস, খেলাফতে আন্দোলনের দুটি অংশ, বাংলাদেশ খেলাফতে আন্দোলন, ইসলামী ঐক্যজোটের একাংশ, জমিয়তে উলামায়ে ইসলামের একাংশ এবং নেজামে ইসলাম পার্টির দুটি অংশ।

সমমনা কিছু দলও তাদের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে জামায়াতসহ প্রায় সব ইসলামী দল ও শীর্ষ আলেমদের নিয়ে সিরিজ বৈঠক হয়েছে।

জোটের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে ইসলামী দলগুলোর নেতারা বলছেন, এখনো দৃশ্যমান কোনো কাঠামো দাঁড়ায়নি। তফসিল ঘোষণার পর হয়তো দৃশ্যমান কিছু হতে পারে।

ইসলামী দলগুলোর ঐক্য ঠেকাতে ষড়যন্ত্র চলছে অভিযোগ-বিপক্ষ শক্তি ইসলামী দলগুলোকে বিভিন্ন ধরণের প্রলোভন দেখাচ্ছে।

ট্যাগস :

ইসলামী দলগুলোর ঐক্য-থাকবে অভিন্ন প্রার্থী

আপডেট সময় : ১১:০১:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫