ঢাকা ০২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
  • / ১০৫০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃকক্সবাজারের চকরিয়ায় মালবাহী ট্রাকের সাথে যাত্রীবাহি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নূর মোহাম্মদ (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৭ মে) বিকাল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগির শাহকাটা আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূর মোহাম্মদ ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগির শাহকাটা গ্রামের কলিম উল্লাহর ছেলে। এ সময় মাইক্রোবাসের আরো বেশকয়েকজন যাত্রী আহত হলেও তাদের নাম পরিচয় জানা যায়নি।

[irp]

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকাল ৪টার দিকে কক্সবাজার অভিমুখি মালবাহী একটি ট্রাক চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা রিংভং আমতলী এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাস যাত্রী নূর মোহাম্মদ গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মালুমঘাট খ্রীষ্ট্রান হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। দূর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ অন্যান্য ব্যক্তি আহত হলেও তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. শাফায়েত হোসেন বলেন, নিহত নূর মোহাম্মদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

ট্যাগস :

কক্সবাজারে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট সময় : ১০:০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১