ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

কাঠালিয়ায় মুক্তিযোদ্ধা সন্তানদের উপর হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

News Editor
  • আপডেট সময় : ১২:১৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৯২ বার পড়া হয়েছে

কাঠালিয়ায় মুক্তিযোদ্ধা সন্তানদের উপর হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের দুই সহোদরের উপর স্থানীয় রাজাকার পুত্রের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনীর হামলার বিচারের দাবীতে কাঠালিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ ২২ ফেব্রুয়ারী দুপুর ১২টায় কাঠালিয়া প্রেসক্লাব সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হামলার শিকার বীরমুক্তিযোদ্ধা হাজ্বী শাহ আলম মিয়ার পুত্র এটিএম মাইদুল ইসলাম লিটন।

মাইদুল তার বক্তব্যে জানান, কচুয়া গ্রামের তালিকা ভুক্ত রাজাকার আঃ রশিদের পুত্র তরিকুল ইসলাম বুলবুল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ১৯ ফেব্রুয়ারী সন্ধায় আমি ও আমার ছোট ভাই শিপনের উপর হামলা চালায়। বিষয়টি আমি কাঠালিয়া থানার কর্তৃপক্ষকে অবহিত করেছি। তরিকুল ইসলাম বুলবুল বরিশাল বিভাগ রাজাকার গেজেটের ক্রমিক ৩১ এর তালিকা ভুক্ত আঃ রশিদের ছেলে। আমরা এর বিচার দাবী করছি।

এ সময় তার সাথে ছিলেন কাঠালিয়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোঃ মইনুল হোসেন উজ্জল জমাদ্দার, শৌলজালিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ আল আমিন সিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ হাওলাদার, মুক্তিযোদ্ধার সন্তান দেবাশীষ হাওলাদার।

ট্যাগস :

কাঠালিয়ায় মুক্তিযোদ্ধা সন্তানদের উপর হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১২:১৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১