ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

খুলনা রুটে ৬ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

Astha DESK
  • আপডেট সময় : ০২:২১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • / ১০৬৮ বার পড়া হয়েছে

খুলনা রুটে ৬ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

আস্থা ডেস্কঃ

যশোরে তেলবাহী ট্রেনের ওয়াগন দুর্ঘটনায় ৬ ঘন্টা যোগাযোগ বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক
হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর ৪টার দিকে সদর উপজেলার বসুন্দিয়া বানিয়াগাতি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনার পর ভোর সাড়ে ৪টা থেকে খুলনা থেকে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। উদ্ধার কাজ শেষে দীর্ঘ ছয় ঘণ্টা পর পুনরায় খুলনার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

যশোর রেলওয়ের ট্রাকিং অফিসার মাহবুব হোসেন বলেন,, সকাল ১০টার থেকে খুলনা থেকে উদ্ধারকারী ক্রেনটি এসে পৌঁছেছে। উদ্ধার কাজ শেষে সকাল সাড়ে ১০টার পর থেকে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে।

যশোর সিঙ্গিয়া রেলওয়ের স্টেশন মাস্টার কেএম রিয়াদ হাছান বলেন, তেলবাহী (কেএন-৫ আপ) ট্রেনটি খুলনা থেকে ছেড়ে নাটোর যাচ্ছিল। সিঙ্গিয়া রেলস্টেশনের সামনে বানিয়াগাতি রেলক্রসিংয়ে পৌঁছালে ট্রেনটির পেছনের অংশের একটি ডিজেলভর্তি ওয়াগন উল্টে পাশে খাদে পড়ে যায়। এ ঘটনা কেউ হতাহত হয়নি, তবে ওয়াগনে থাকা ৩৫ হাজার লিটার ডিজেল ওই খাদে পড়ে যায়। পরে এলাকাবাসীরা তেল পানি থেকে আলাদা করে তুলে নিয়ে গেছে।

ট্যাগস :

খুলনা রুটে ৬ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

আপডেট সময় : ০২:২১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩