ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বৈদ্যুতিক তারে ঝুলছে নাহিদ, হাসনাত ও সারজিসের কুশপুত্তলিকা Logo হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পিকনিক বাস-লেগুনা সংঘর্ষ, নিহত ৪

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:২৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • / ১১৩৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া ও চকরিয়া উপজেলার সীমান্তবর্তী উত্তর হারবাং কলাতলী এলাকায় পিকনিক বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মাহবুবুল হক ভূইয়া সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ চিরিঙ্গা হাইওয়ে থানার হেফাজতে আছে। গাড়ি দুটি জব্দ করা হচ্ছে।

নিহতরা হলেন- কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকার মোস্তাক আহমদের ছেলে মো. রিদুওয়ান, রশিদ আহমদের ছেলে আবু বক্কর, মোজাফফর হোসেনের ছেলে মহিউদ্দিন ও বাদশা মিয়ার ছেলে জয়নাল হোসেন। তারা লেগুনার যাত্রী ছিলেন। দিনমজুরের কাজ করার জন্য লোহাগাড়ায় যাচ্ছিলেন। আহত পাঁচজন পিকনিক বাসের যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার অভিমুখী জাকির ট্রাভেলস (ঢাকা মেট্টো ব-১৩-১৩৫১) নামের পিকনিক বাসের সঙ্গে চট্টগ্রামমুখী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা লোহাগাড়ার বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

পিকনিক বাসের যাত্রী মামুন মিয়া বলেন, আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজারে যাচ্ছিলাম। হঠাৎ এ এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনার ধাক্কা লেগে হতাহতের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সাব-অফিসার সেলিম উদ্দীন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পিকনিক বাস-লেগুনা সংঘর্ষ, নিহত ৪

আপডেট সময় : ১১:২৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩