ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির প্রতিবাদ মিছিল Logo স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে উঠেও রক্ষা হয়নি ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবের Logo খাগড়াছড়িতে বিএনপির কার্যালয় ও গাড়িতে আগুন Logo দুই কারণে হেরেছে ট্রাম্প! Logo বাবুনগরীর মন্তব্যে ক্ষুব্ধ কওমি আলেমরা Logo নাটোর বগুড়া মহাসড়কে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পানছড়িতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্টিত Logo বাড়ানো হল গ্রাম পুলিশের বেতন Logo প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধর, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন Logo শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে ক্ষতি প্রায় ২ হাজার কোটি টাকা

চুরি হওয়া ফোন ফেরত পেতে সাহায্য করবে ‘থিফগার্ড’

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:৩৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১৪১ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্কঃ

ফোন চুরি ও ছিনতাইয়ের ঘটনা প্রতিনিয়ত শোনা যাচ্ছে। খানিকটা অসতর্কতাতেই চুরি বা ছিনতাই হয়ে যেতে পারে আপনার স্মার্টফোনটি। এসব থেকে চিন্তামুক্ত রাখতে ‘থিফগার্ড’ নামের একটি অ্যাপ উন্মোচন করেছে সফটালজি লিমিটেড।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই অ্যাপটি চালু করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল ফোন চুরি হলে চোরের ছবি ও লোকেশন জানতে সহায়তা করবে অ্যাপটি। এ সময় চোর মোবাইল ফোন বন্ধ করতে পারবে না। চোর মোবাইল ফোনটি কম্পিউটারের সঙ্গে কানেক্ট করতেও পারবে না।

স্মার্টফোনের সিম পরিবর্তন করলেও রক্ষা পাবে না চোর! ওই ফোনে যে সিমই ব্যবহার করুক, নতুন সিম নাম্বার জানিয়ে দেবে মালিককে। অনুমতি ব্যতীত কেউই ডিভাইসে থাকা কোনো ডাটাতে অ্যাক্সেস করতে পারবে না।

সফটালজি লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক মো. সাইদুর রহমান বলেন, স্মার্টফোন চুরি হওয়ার পর যেকোনো ডিভাইস থেকে www.thiefguardbd.com ওয়েবসাইটে ঢুকতে হবে। এরপর ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনের ক্যামেরা চালু করা যাবে। এ সময় জিপিএস অন করে দিলে লোকেশনও পাঠাতে থাকবে।

অ্যাপটি অ্যানড্রয়েড-৭ থেকে যেকোনো ভার্সনে ব্যবহার করা যাবে। এক বছর ও দুই বছর মেয়াদে এ থিফগার্ড অ্যাপটি বাজারে পাওয়া যাচ্ছে।

ট্যাগস :

চুরি হওয়া ফোন ফেরত পেতে সাহায্য করবে ‘থিফগার্ড’

আপডেট সময় : ০৯:৩৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১