ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ চার মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন নাসীরুদ্দীন Logo সংবিধান অনুযায়ী কোনো সরকার নেই, বিরোধীদলও নেই: জামায়াত আমির Logo জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার ও রাত্রি যাপন Logo বিএনপি পাহারা না দিলে আ.লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত: রাশেদ Logo সাবেক শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন Logo কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করলো ইরান Logo নিরাপদ নয় পুলিশ-কতটুক নিরাপদ সাধারণ মানুষ? Logo যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম Logo আরও শতাধিক পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

চেয়ারম্যানকে প্রধান আসামি করে ২২ জনের নামে মামলা

Astha DESK
  • আপডেট সময় : ০২:০৬:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
  • / ১১০১ বার পড়া হয়েছে

সাংবাদিক নাদিম হত্যা দায়ে চেয়ারম্যান বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নামে মামলা

স্টাফ রিপোর্টারঃ

জামালপুর জেলার বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার ঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

আজ শনিবার (১৭ জুন) দুপুর পৌনে ১টায় বকশীগঞ্জ থানায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে মামলাটি করেন।

বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার পালাতক প্রধান আসামি বাবুকে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ১ নম্বর চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া গ্রামের আত্মীয়র বাড়ি থেকে আজ ভোরে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এ বিষয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন গণমাধ্যমে জানান, ‘তিস্তাপাড়া গ্রাম থেকে বাবুকে আটক করা হয়েছে। তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। প্রেস ব্রিফিং করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, গত বুধবার রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় হামলার শিকার হন বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি নাদিম। পরদিন বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ১০ জনকে আটক করেছে।

ট্যাগস :

চেয়ারম্যানকে প্রধান আসামি করে ২২ জনের নামে মামলা

আপডেট সময় : ০২:০৬:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩