ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

জিডিপিতে ভারতকে ছাপিয়ে যাবে বাংলাদেশ, মোদিকে কটাক্ষ রাহুলের

News Editor
  • আপডেট সময় : ০৭:৪১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
  • / ১১৬৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর পূর্বাভাস আগামী দিনে, ভারতের মাথাপিছু জিডিপি বাংলাদেশের চেয়েও কম হতে পারে। মঙ্গলবারই আইএমএফ তার পূর্বাভাসে বলেছে যে চলতি বছরে ভারতের জিডিপি ১০.৩ শতাংশ সংকুচিত হবে। চলতি বছরে মাথাপিছু জিডিপি ভারতের চেয়ে বেশি হবে প্রতিবেশি বাংলাদেশের। আইএমএফ’এর অনুমান ২০২০ সালে ভারতে মাথাপিছু জিডিপি দাঁড়াবে ১৮৭৭ মার্কিন ডলার।। অন্যদিকে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ৪ শতাংশ বেড়ে হবে ১৮৮৮ ডলার।

তবে আইএমএফ আরও জানিয়েছে, আগামী বছর ঘুরে দাঁড়াবে ভারতীয় অর্থনীতি। আর্থিক বৃদ্ধির হার ৮.৮ শতাংশ হতে পারে। চীনের সম্ভাব্য জিডিপি বৃদ্ধির হারকেও ছাপিয়ে যেতে পারে ভারত। একইভাবে বিশ্ব অর্থনীতি এবছর ৪.৪ শতাংশ হারে সংকুচিত হবে ও আগামী বছর ৫.২ শতাংশ হারে বাড়বে বলেও জানানো হয়েছে।

বাংলাদেশের কাছে ভারতের এই পিছিয়ে পড়ার আশঙ্কার খবর সামনে আসতেই কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের ভ্রান্ত নীতিকেই দায়ী করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার টুইট করে রাহুল লেখেন, ‘গত ৬ বছরের বিজেপির বিদ্বেষমূলক জাতীয়তাবাদী সংস্কৃতির অভূতপূর্ব সাফল্য হল এটা যে, বাংলাদেশ ভারতকে ছাপিয়ে যেতে চলেছে।’ এই সম্পর্কিত একটি গ্রাফও টুইট করেছেন তিনি।

অপরদিকে কেন্দ্রকে নিশানা করতে ছাড়েননি পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জির ভাতিজা অভিষেক ব্যানার্জিও। বুধবার কটাক্ষের সুরে তিনি টুইট করে লিখেছেন, ভারতীয় অর্থনীতি ভেঙে পড়েছে। এমনকি বাংলাদেশও মাথাপিছু জিডিপিতে আমাদের ছাড়িয়ে যেতে চলেছে। এটা ওদের (বাংলাদেশ) পুনরুত্থান নয়, বরং আমাদের (ভারত) বিশাল পতন। এটাই হল নরেন্দ্র মোদিজির ৫ ট্রিলিয়নের স্বপ্ন। 

জিডিপিতে ভারতকে ছাপিয়ে যাবে বাংলাদেশ, মোদিকে কটাক্ষ রাহুলের

আপডেট সময় : ০৭:৪১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০