ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে মেয়ের হাতে বাবা খুন!

Astha DESK
  • আপডেট সময় : ১২:২৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
  • / ১০৮৮ বার পড়া হয়েছে

জীবননগরে মেয়ের হাতে বাবা খুন!

জীবননগর প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলায় দেহাটি গ্রামে
মেয়ের হাতে বাবা খুন হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ আগষ্ট) রাতে দেহাটি মাঠপাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতর নাম মতিয়ার রহমান মতি (৫৫)। নিহত মতিয়ার রহমান মৃত গোলাম হোসেনের ছেলে। এই ঘটনায় মেয়ে ময়না খাতুন (২৫) ও মেয়ের মা তাসলিমা খাতুন (৪৮)কে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৬ আগষ্ট) সকালে রক্তাক্ত অবস্থায় মতিয়ার রহমানকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যায়। অথচ মতিয়ার ছিলো মৃত। প্রথমদিকে বাড়ির সদস্যরা সিলিং ফ্যানের পাখায় কেটে গেছে বলে দাবি করেন। পরবর্তীতে মেয়ে ময়না খাতুন নিজে এই হত্যা করার কথা স্বীকার করে বলেন, বাবাকে মাথায়, গলায়, পেটে ও হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

হত্যার কারণ হিসেবে জানতে চাইলে মেয়ে বলেন, বাবা আমাকে কুপ্রস্তাব দিয়ে আমার সাথে রাত্রি যাপন করতে চেয়েছিল যার কারনে আমি এই কাজটি করেছি।

চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা বলেন, এ ঘটনায় মোঃ মতিয়ার রহমানের মেয়ে ও স্ত্রীকে প্রাথমিক জিজ্ঞেসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

জীবননগরে মেয়ের হাতে বাবা খুন!

আপডেট সময় : ১২:২৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩