ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:২৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
  • / ১১১৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে আপন চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে রোকন উদ্দিন মোল্যা (২৫) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার সকাল দশটার দিকে উপজেলার শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোকন উদ্দিন একই গ্রামের আব্দুর রশিদ মোল্যার ছেলে ।

তিনি কুষ্টিয়া ইসলামীয়া কলেজ থেকে এইচএসসি পাস করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্ততি নিচ্ছিলেন।

নিহত রোকন উদ্দিনের চাচা ওহিদুল উসলাম বলেন, সকালে রোকন বাড়ির পাশের নিজ জমিতে কাজ করছিল। এ সময় রোকনের আরেক চাচা বাদশা মোল্যার ছেলে শিলু মোল্য, একই গ্রামের তুর্কী মোল্যা, করিম মোল্যাসহ কয়েকজন রোকনের উপর হামলা করে।

এ সময় শিলু মোল্যার ছুরিকাঘাতে রোকন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রোকনকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচার অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে রোকনকে হত্যা করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, জমি নিয়ে বিরোধের জেরে কলেজছাত্রকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :

ঝিনাইদহের জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট সময় : ০৯:২৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১