ঢাকা ১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে মাইক্রোবাস চাপায় মিস্ত্রী নিহত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:০০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
  • / ১০৮৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহ শহরের কবি সুকান্ত সড়কের স্টেডিয়ামের সামনে মাইক্রোবাস চাপায় মিলন উদ্দিন (৩৬) নামে এক রং মিস্ত্রী নিহত হয়েছেন।

বুধবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন উদ্দিন শহরের ব্যাপারীপাড়ার আব্বাস উদ্দিন সড়কের মৃত বদর উদ্দিন খাঁর ছেলে।

[irp]

প্রত্যক্ষদর্শী ইরান মণ্ডল জানান, বিকেলে মিলন স্টেডিয়ামের পশ্চিমপাশের একটি বাড়ির প্রধান ফটকে রংয়ের কাজ করছিল। এসময় আদর্শপাড়া থেকে শহরের এইচএসএস সড়কের দিকে যাওয়া একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মিলনকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনার পর পরই উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর করে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ট্যাগস :

ঝিনাইদহে মাইক্রোবাস চাপায় মিস্ত্রী নিহত

আপডেট সময় : ১১:০০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১