ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা Logo ফুলবাড়িয়ায় বজ্রপাতে শিক্ষার্থীসহ নিহত-২ Logo সাংবাদিকদের বাথরুম, টয়লেট পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত, উপ-পরিচালক, ভয়ে করলো ডিলেট Logo ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন Logo রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ (প্রসিত)-এর গোলাগুলি, নিহত-২, আহত-১ Logo চট্টগ্রামে আটকের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু Logo মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় বসছে কর Logo শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি Logo অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক Logo তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার

দিনদুপুরে গণধর্ষণের পর তরুণীর জিহ্বাও কেটে দিল ধর্ষকরা

News Editor
  • আপডেট সময় : ০৩:২৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
  • / ১১১৯ বার পড়া হয়েছে

দিনদুপুরে এক তরুণীকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে ভারতের উত্তরপ্রদেশে। এরপর তরুণীর জিহ্বা কেটে দেয় ধর্ষকরা। বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সেই তরুণী।

চার ধর্ষকের অত্যাচারে শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে তরুণীর। ভেঙে গেছে শরীরের বেশ কয়েকটি হাড়। ঘটনার চার-পাঁচ দিন পরও চুপ ছিল পুলিশ। পরে স্থানীয়দের বিক্ষোভের মুখে ধর্ষকদের আটক করা হয়। 

আরও পড়ুনঃ এমসি কলেজে গণধর্ষণ: ঘটনা চাপা দেয়ার চেষ্টা করেন স্থানীয় আ.লীগ নেতারা!

নির্যাতিতার ভাইয়ের দাবি, মূল ঘটনাটি ১৪ সেপ্টেম্বরের। সেদিন মা এবং ভাইয়ের সঙ্গে মাঠে ফসল কাটতে গিয়েছিলেন ভুক্তভোগী তরুণী। কিছুক্ষণ পর ফসলের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরে যান নির্যাতিতার ভাই। তখনো মা-মেয়ে জমিতে ছিলেন। হঠাৎ করে চার-পাঁচ জন দুষ্কৃতিকারী এসে তরুণীর গলায় তারই ওড়না পেঁচিয়ে দেয়। তারপর টেনে হিঁচড়ে তাকে সেখান থেকে নিয়ে চলে যায়।

এর কিছুক্ষণ পর মেয়েকে দেখতে না পেয়ে সন্ধান করা শুরু করেন মা। পরে কিছু দূরে মেয়েকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সেখানকার এক সরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

ট্যাগস :

দিনদুপুরে গণধর্ষণের পর তরুণীর জিহ্বাও কেটে দিল ধর্ষকরা

আপডেট সময় : ০৩:২৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০