ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

নলছিটিতে ডায়রিয়া’র প্রকোপ বেড়ে যাওয়ায় পৌরসভার পক্ষ থেকে আইবি স্যালাইন প্রদান

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:১৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
  • / ১০৯২ বার পড়া হয়েছে

আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় পৌরসভার পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭২৮ প্যাক আইবি স্যালাইন প্রদান করা হয়েছে।

দ্রুত ডায়রিয়ার রোগী বেড়ে যাওয়ায় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধারনক্ষমতার প্রায় দ্বিগুন রোগীকে ভর্তি করান হাসপাতাল কর্তৃপক্ষ। এতে করে ডায়রিয়া রোগীর চিকিৎসা সামগ্রী আইবি স্যালাইনের সংকট দেখা দেয়। বিষয়টি নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা.মুনীবুর রহমান জুয়েল পৌর মেয়র ও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন।

তারই প্রেক্ষিতে রবিবার(১৮ এপ্রিল) সকালে পৌরসভার পক্ষ থেকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তার পক্ষে তার প্রতিনিধির কাছে স্যালাইনগুলো তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আ.ওয়াহেদ খান,নলছিটি থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ,প্যানেল মেয়র পলাশ তালুকদার,কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী, আবদুল্লাহ আল মামুন লাভলু,মো. ফিরোজ আলম খান, নুরে আলম হাওলাদার,মো. মানিক হাওলাদার,রেজাউল চৌধুরী,দিলরুবা বেগম, নুরুন্নাহার বেগম প্রমুখ।

কাউন্সিলর ও বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী বলেন,আমরা শুধু স্যালাইন দিয়ে নয় প্রয়োজনে শারিরীক বা লোকবল দিয়েও সাহায্য করার জন্য প্রস্তুত আছি।

উল্লেখ্য নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত রোগী থাকার কারনে সেখানে কর্মরত সেবিকারা রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন।

ট্যাগস :

নলছিটিতে ডায়রিয়া’র প্রকোপ বেড়ে যাওয়ায় পৌরসভার পক্ষ থেকে আইবি স্যালাইন প্রদান

আপডেট সময় : ০৬:১৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১