ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নিম্নচাপটি এখন ঢাকা ও আশপাশে, বৃষ্টি ঝরবে সারাদিন

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১০:৪৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • / ১১০৮ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি এখন স্থল নিম্নচাপ আকারে ঢাকা ও এর আশপাশে আছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নিম্নচাপটির এ অবস্থানের কথা আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়। সূত্র জানায়, গভীর নিম্নচাপ থেকে এটি এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।

আজ এটি লঘুচাপে পরিণত হবে। অর্থাৎ আজকের মধ্যেই এর শক্তি অনেকটাই কমে আসবে। তবে এর প্রভাবে আজ দিনভর বৃষ্টি হবে এবং শনিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর এরই মধ্যে জানিয়েছে, আজ এই নিম্নচাপের প্রভাবে দেশের অন্তত পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম আজ সকাল সাড়ে ৮টার দিকে বলেন, গভীর নিম্নচাপটি গতকাল রাতেই স্থল নিম্নচাপ আকারে সাতক্ষীরা ও এর কাছাকাছি এলাকায় অবস্থান নেয়। এরপর থেকে এটি স্থল নিম্নচাপ আকারে রূপ নেয়। এখন নিম্নচাপের কেন্দ্র ঢাকা ও এর আশপাশে আছে। এটি ধীরে ধীরে উত্তর বা উত্তর-পূর্ব দিকে এগোতে থাকবে।

নিম্নচাপের প্রভাবে ব্যাপক বৃষ্টির মধ্যে গতকাল দেশের বিভিন্ন অঞ্চলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয় অতিবর্ষণের কারণে।

ট্যাগস :

নিম্নচাপটি এখন ঢাকা ও আশপাশে, বৃষ্টি ঝরবে সারাদিন

আপডেট সময় : ১০:৪৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫