শিরোনাম:
নোয়াখালীতে বাসের ধাক্কায় অটো চালক নিহত
Astha DESK
- আপডেট সময় : ০৫:৫০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
- / ১০৯১ বার পড়া হয়েছে
নোয়াখালীতে বাসের ধাক্কায় অটো চালক নিহত
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটো চালক নিহত হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।
আজ শনিবার (১৭জুন) বিকেল তিনটার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের ভাওরকোট পুলের কাছে এ সড়ক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত অটোরিকশার চালকের নাম, পরিচয় জানা যায়নি।
সোনাইমুড়ী থানার ওসি জিয়াউল হক বলেন, জননী পরিবহনের একট বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে গিয়ে এর চালক ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। ফলে রাস্তার দুই পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে বাসটির আগুন নিয়ন্ত্রণ করে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
























