ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পানছড়িতে পানিতে ডুবে ভাইবোনসহ তিন শিশু মৃত্যু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
  • / ১০৬০ বার পড়া হয়েছে

মোফাজ্জল হোসেন ইলিয়াছ/খাগড়াছড়িঃ খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।তাদের মধ্যে খুমবারটি ত্রিপুরা (৮) ও আব্রাহাম ত্রিপুরা (৫) নামে আপন দুই ভাইবোনসহ তিন শিশু মারা গেছে।

আজ শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ১১টার দিকে পানছড়ির লতিবান ইউনিয়নের কারিগড় পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

[irp]

নিহত খুমবারটি ত্রিপুরা (৮) ও আব্রাহাম ত্রিপুরা (৫) কারিগড় পাড়ার সুমন ত্রিপুরার সন্তান। এ ঘটনায় নিহত প্রাণটি ত্রিপুরা (৭) একই এলাকার তাপস কান্তি ত্রিপুরার সন্তান।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বাড়ির সবাই যখন নানা কাজে ব্যস্ত তখন সকলের চোখের আড়ালে বাড়ির পাশে বাঁধ দেয়া ছড়ায় গোসল করতে যায় তিন শিশু। অনেক সময় ধরে তাদেরকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজির পর ছড়ার পানিতে তাদেরকে ভাসতে দেখে।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। কর্তব্যরত চিকিৎসক ডা. শ্যামল চাকমা জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার ওসি মোহাম্মদ দুলাল হোসেন বলেন, দুই ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু অনাকাঙ্ক্ষিত।

ট্যাগস :

পানছড়িতে পানিতে ডুবে ভাইবোনসহ তিন শিশু মৃত্যু

আপডেট সময় : ০২:০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১