ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

পিআর পদ্ধতি না মানলে আন্দোলন-জামায়াত

Astha DESK
  • আপডেট সময় : ০৭:১৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / ১৪৩৪ বার পড়া হয়েছে

পিআর পদ্ধতি না মানলে আন্দোলন-জামায়াত

স্টাফ রিপোর্টারঃ

সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামী। আজ রোববার (১০ আগষ্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এ হুঁশিয়ারি দেন দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, পিআর পদ্ধতি উচ্চ ও নিম্ন দুই কক্ষের জন্যই জামায়াতের দাবি। এটি মানা না হলে আন্দোলন করা হবে। পিআর পদ্ধতিতে প্রতিটা জনগণের ভোটের মূল্যায়ন করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ পিআর পদ্ধতিতে অনুষ্ঠানের বিষয়ে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি দল। তবে বিএনপি এ পদ্ধতিতে ভোটে রাজি নয়।

তিনি বলেন, বিষয়টি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বেশ কয়েকদফা আলোচনা করলেও কোনো সুরাহা হয়নি। এরমধ্যে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়ে সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘জামায়াতে ইসলামী সব সময়ে নির্বাচনের পক্ষে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনে কোনো আপত্তি নাই। তারিখকে আমরা স্বাগত জানাচ্ছি।

ট্যাগস :

পিআর পদ্ধতি না মানলে আন্দোলন-জামায়াত

আপডেট সময় : ০৭:১৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫