ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাংবাদিকদের বাথরুম, টয়লেট পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত, উপ-পরিচালক, ভয়ে করলো ডিলেট Logo ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন Logo রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ (প্রসিত)-এর গোলাগুলি, নিহত-২, আহত-১ Logo চট্টগ্রামে আটকের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু Logo মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় বসছে কর Logo শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি Logo অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক Logo তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার Logo জেল বন্দি বিএনপি নেতা, ঢাকায় চালিয়েছেন গুলি: হয়ে গেলো মামলায় আসামী Logo গাজীপুরে বন্ধ হলো দুটি কারখানা: বেকার হলো ১৮০০ শ্রমিক

ফেসবুক বন্ধ, জানা গেলো কারণ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:২৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১
  • / ১১০৮ বার পড়া হয়েছে

প্রায় তিন দিন ধরে বন্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক কবে খুলে দেওয়া হবে তা এখনই বলতে পারছে না নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন কমিশন-বিটিআরসি।

বিটিআরসি’র ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র সোমবার বিবিসিকে এ কথা বলেছেন।

এর আগে ফেসবুকের পক্ষ থেকে শনিবারই বিবৃতি দিয়ে বলা হয়, বাংলাদেশে তাদের ‘একাধিক সেবা সীমিত করার’ বিষয়ে অবগত আছে তারা। বিষয়টি তারা বোঝার চেষ্টা করছে। আশা করছে, দ্রুতই তাদের পূর্ণাঙ্গ সেবা আবার সচল হবে।

তবে এর পর দুদিন পরেও পরিস্থিতির কোনো উন্নয়ন হয়নি। অনেকেই ফেইসবুকে লগইন করতে পারছেন না। যাদের লগইন করা আছে তারা পাচ্ছেন না কোনো আপডেট। ভালোভাবে কাজ করছে না মেসেঞ্জার সেবাও।

এমনকি কোথাও কোথাও উচ্চগতির ইন্টারনেটের গতিও কমিয়ে রাখা হচ্ছে। এ রকম অবস্থায় ক্ষতির মুখে পড়েছেন ফেইসবুক, মেসেঞ্জার ও অনলাইন-ভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তারা।

এ বিষয়ে বিটিআরসি’র ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেছেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে ফেসবুক বন্ধ রাখা হয়েছে।’

তিনি বলেন, ‘চালু করার বিষয়ে দিন-ক্ষণ কিছু বলা যাচ্ছে না।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়লে ফেইসবুক বন্ধ করে দেওয়া হয়।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সংঘর্ষে তিন দিনে কমপক্ষে ১২ জন প্রাণ হারিয়েছেন।

ট্যাগস :

ফেসবুক বন্ধ, জানা গেলো কারণ

আপডেট সময় : ০১:২৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১