ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বৈদ্যুতিক তারে ঝুলছে নাহিদ, হাসনাত ও সারজিসের কুশপুত্তলিকা Logo হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বঙ্গোপসাগরে ১০ ট্রলার ডুবি, ২৫ জেলে নিখোঁজ

Astha DESK
  • আপডেট সময় : ০৪:৩৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩
  • / ১১১২ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরে ১০ ট্রলার ডুবি, ২৫ জেলে নিখোঁজ

রানা সাত্তারঃ

বরগুনা জেলার পাথরঘাটা থেকে দক্ষিণ পশ্চিম সুন্দরবন এলাকায় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ১০টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ২৫ জন জেলে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এফবি হাওলাদার ট্রলারের মাঝি এমাদুলের বরাত মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, নিখোঁজ জেলের বাড়ি বরগুনা, পিরোজপুর, বাগেরহাট ও পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায়। ডুবে যাওয়া ট্রলারের মধ্যে এফবি মায়ের দোয়া, এফবি আনিছ ও এফবি ইলিয়াসের নাম জানা গেছে।

মোস্তফা চৌধুরী আরও বলেন, নিখোঁজ জেলেদের সন্ধানে পাথরঘাটা এলাকার বেশ কয়েকটি ট্রলারে উদ্ধার অভিযান চালাচ্ছে। সকাল দশটা পর্যন্ত ৩০ জেলে উদ্ধার করতে পারলেও ২৫ জন জেলে নিখোঁজ রয়েছেন। তবে ট্রলার ডুবি ও নিখোঁজের সংখ্যা আরো বাড়তে পারে।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার লুৎফর রহমান বলরন, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য ফেয়ারওয়ে বয়া এলাকায় কোস্টগার্ডের উদ্ধার টিম পাঠানো হয়েছে।

ট্যাগস :

বঙ্গোপসাগরে ১০ ট্রলার ডুবি, ২৫ জেলে নিখোঁজ

আপডেট সময় : ০৪:৩৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩