ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

বরিশালে ২৪ ঘণ্টায় ৪ ডেঙ্গুরোগীর মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
  • / ১০৮০ বার পড়া হয়েছে

বরিশালে ২৪ ঘণ্টায় ৪ ডেঙ্গুরোগীর মৃত্যু

বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ৪ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৩শ ১ জন নতুন রোগী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সোমবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মৃতরা হলো, বরগুনা সদর উপজেলার আব্দুল ওহাব (৯১), বরিশাল জেলার গৌরনদী উপজেলার কৌশল্লা রানী (৬৫), ভোলার আনোয়ারা (৬৫) ও ছনিয়া (২৩)।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া ছনিয়া ভোলা সদর হাসপাতালে মারা গেছেন।

এদিকে সোমবার পর্যন্ত বিভাগের ৬ জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৩শ ১ জন ডেঙ্গুরোগীর মধ্যে ৬৪ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, ২৮ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে, ঝালকাঠিতে ১১ জন, ভোলায় ২৬ জন, পিরোজপুরে ৫৮ জন, বরিশাল জেলার অন্যান্য সরকারি হাসপাতালে ৫৯ জন, পটুয়াখালীতে ৩২ জন, বরগুনায় ২৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে।

এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ৯ হাজার ৩শ ২৪ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ২শ ৭৬ জন। ২৩ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জন, বরগুনা হাসপাতালে ২ জন, পিরোজপুরে ২ জন এবং ভোলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৪ জন।

ট্যাগস :

বরিশালে ২৪ ঘণ্টায় ৪ ডেঙ্গুরোগীর মৃত্যু

আপডেট সময় : ০৮:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩