ঢাকা ১১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:৫৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
  • / ১০৫১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।

সোমবার দুপুরে উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈঁলগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

[irp]

বাঁশখালী থানার ডিউটি অফিসার এএসআই জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামমুখী একটি অটোরিকশার সঙ্গে বাঁশখালীমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই নারীসহ তিনজন নিহত হন। আহত হন আরো দুইজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, ঘটনার পর পর সড়ক অবরোধ বিক্ষোভ শুরু করে স্থানীয় জনতা। তাদের শান্ত করতে ঘটনাস্থল পরিদর্শন করেন বাঁশখালীর ইউএনও সাইদুজ্জামান চৌধুরী ও বাঁশখালী থানার ওসি মো. শফিউল কবির।

ট্যাগস :

বাঁশখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

আপডেট সময় : ০৩:৫৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১