ঢাকা ০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর Logo পুলিশের ৭শত সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, আহত অন্তত-১৪ Logo কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীনের ওপর হামলা

বাংলাদেশে নির্বাচনের ইস্যুতে হস্তক্ষেপ করবে না চীন-রাষ্ট্রদূত

Astha DESK
  • আপডেট সময় : ০৩:১৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
  • / ১১০৬ বার পড়া হয়েছে

বাংলাদেশে নির্বাচনের ইস্যুতে হস্তক্ষেপ করবে না চীন-রাষ্ট্রদূত

আস্থা ডেস্কঃ

বাংলাদেশের নির্বাচন ইস্যুতে চীন কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দিয়েছে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ বুধবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সঙ্গে এক সাক্ষাতে চীনা রাষ্ট্রদূত এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, পদ্মা সেতুর পর এবার পশ্চিমাঞ্চলের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে চায় চীন। একই সঙ্গে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে বাংলাদেশের সঙ্গে চীনা বিনিয়োগকারীদের যৌথভাবে কাজ করার আগ্রহ রয়েছে।

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের দীর্ঘ সময়ের পরীক্ষিত বন্ধু হিসেবে দ্বিপক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে চীন সবরকম সহযোগিতা করবে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে গেলে ২০২৬ সাল পরবর্তী বিশ্ব বাণিজ্যে বাংলাদেশ যেসব প্রতিবন্ধকতায় পড়তে পারে সেখানেও শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা দিয়ে চীন পাশে থাকবে।

ট্যাগস :

বাংলাদেশে নির্বাচনের ইস্যুতে হস্তক্ষেপ করবে না চীন-রাষ্ট্রদূত

আপডেট সময় : ০৩:১৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩