ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

বাবার জন্য ইফতার নিয়ে যাওয়া হলোনা আহাদের

News Editor
  • আপডেট সময় : ০৯:১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
  • / ১০৯২ বার পড়া হয়েছে

বাবার জন্য ইফতার নিয়ে যাওয়া হলোনা আহাদের

চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ভটভটির ধাক্কায় আহাদ হোসেন (১২) নামের এক কিশোর নিহত হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রানীরবন্দরে গরুর হাটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহাদ খানসামার গোয়ালডিহি ইউনিয়নের গোলাবাকালি পাড়ার পল্লী চিকিৎসক জিকরুল হকের ছেলে।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, শনিবার বিকেলে বাড়ি থেকে বাইসাইকেল করে বাবার জন্য রানীরবন্দরে ইফতার নিয়ে যাচ্ছিল আহাদ। পথে রানীরবন্দর গরুর হাটের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সে আহত হয়।

স্থানীয়তা তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ১০টায় সে মারা যায়। পরে হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

ট্যাগস :

বাবার জন্য ইফতার নিয়ে যাওয়া হলোনা আহাদের

আপডেট সময় : ০৯:১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১