ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

বিএনপি-আওয়ামী লীগের সমাবেশ, মাঠে আইনশৃঙ্খলা বাহিনী

Astha DESK
  • আপডেট সময় : ০৩:০০:০২ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
  • / ১০৭৯ বার পড়া হয়েছে

বিএনপি-আওয়ামী লীগের সমাবেশ, মাঠে আইনশৃঙ্খলা বাহিনী

স্টাফ রিপোর্টারঃ

আজ বুধবার (১২ জুলাই) রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপি পালটাপালটি সমাবেশ ডেকেছে। সরকার পতনের একদফা কর্মসূচি ঘোষণা করবে বিএনপি, অন্যদিকে শান্তি সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ। সমাবেশ কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও প্রস্তুতি নিয়েছেন।

নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। এ সমাবেশ থেকে সরকার পতনের ‘একদফা’ ঘোষণা করবে দলটি।

বায়তুল মোকাররমের দক্ষিণগেটে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে সময় আলাদা। ২৩ শর্তে রাজধানীতে সমাবেশ করতে উভয় দলকেই অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

একই দিন পালটা শান্তি সমাবেশের মাধ্যমে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগও। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে এদিন বিকালে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন দলটি।

বুধবার সকালে রাজধানীর পল্টন, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, মতিঝিল ও গুলিস্তান এলাকা ঘুরে দেখা গেছে, পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। বিভিন্ন এলাকা থেকে দলে দলে সমাবেশস্থলে বিএনপির সমর্থকরা আসছেন।

পুলিশ জানায়, এসব কর্মসূচি থেকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও প্রস্তুতি নিয়েছেন। এ ছাড়া মতিঝিল ও উত্তরাসহ আশপাশের এলাকায় সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাজ করছেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মোঃ ফারুক হোসেন বলেন, কর্মসূচি কেন্দ্র করে বিভিন্ন দুষ্কৃতকারী ও সুযোগ সন্ধানীদের বিশৃঙ্খলা-নাশকতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির তৎপরতা রোধে তাদের গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল কার্যক্রম চলমান। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীর স্পেশাল ফোর্স টিম, ডগ স্কোয়াড, বোম্ব ডিস্পোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়।

ট্যাগস :

বিএনপি-আওয়ামী লীগের সমাবেশ, মাঠে আইনশৃঙ্খলা বাহিনী

আপডেট সময় : ০৩:০০:০২ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩